বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

বরিশাল, ভোলা ও ঝালকাঠির প্রশাসনের সঙ্গে প্রতিমন্ত্রীর ভার্চুয়াল সভা

[print_bangla]

আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন নিশ্চিতে সমন্বিতভাবে কাজের নির্দেশ

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলার প্রশাসনিক কর্মকর্তা, সংশ্লিষ্ট সংসদ সদস্য এবং জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে ভার্চুয়াল সভা করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।

গত ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন দায়িত্ব পাওয়ার পর দায়িত্বের অংশ হিসেবে সোমবার (৩১ আগস্ট) সকালে এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হয়ে সভাটি বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত চলে।

সভায় তিন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, জনকল্যাণমূলক কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।

এ সময় জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবা আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন দায়িত্ব সফলভাবে পালন করতে হবে। এ কাজে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বরিশাল, ভোলা ও ঝালকাঠির প্রশাসনের সঙ্গে প্রতিমন্ত্রীর ভার্চুয়াল সভা

৩১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top