
জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ মনির হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রংপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামে থেকে তাকে আটক করা হয়। কাউনিয়া থানা সূত্রে জানাগেছে মাদকসহ গ্রেফতার মনির হোসেন উপজেলার কুর্শা ইউনিয়নের গোপাল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। এ ব্যাপারে শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারার মামলা রুজু হয়েছে।
পুলিশের একটি বিশেষ টিম কুর্শা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছে গোপন তথ্য আসে বাহাগীলি এলাকায় কাঁচা রাস্তার উপর মাদক কেনাবেচা হচ্ছে। যার ভিত্তিতে শনিবার রাত পৌনে নয়টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় হাতে নাতে মনির হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশ পিচ ইয়াবা বড়িসহ মাদক বিক্রির সাড়ে সাত হাজার টাকা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি শিয়াব উদ্দিন মাদক ব্যবসায়ী মনির উদ্দিনকে মাদকসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জে/এ
