মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ৩১শে ভাদ্র, ১৪৩৩

ভারতের ট্যুরিস্ট ভিসা চালু, রাজশাহী ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়

[print_bangla]

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-

বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘ বিরতির পর ভারতীয় ট্যুরিস্ট (পর্যটন) ভিসা আবেদন গ্রহণ শুরু হওয়ায় রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) ভিসাপ্রার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে। সোমবার (২৯ জুন) সকাল থেকেই নগরীর বর্ণালী মোড়ে অবস্থিত ভিসা সেন্টারের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আবেদনকারীদের। ভিসাপ্রার্থীরা জানান, দীর্ঘ লাইনে দাঁড়াতে হলেও আবেদন গ্রহণ কার্যক্রম মোটামুটি সুশৃঙ্খলভাবে চলে। নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের সামনে অতিরিক্ত নিরাপত্তাকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, গত ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রথম ধাপে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আবেদন জমা নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে নির্ধারিত সময় অনুযায়ী কেন্দ্রে উপস্থিত হতে হবে। আবেদনপত্র, বৈধ পাসপোর্ট, প্রয়োজনীয় ছবি ও অন্যান্য কাগজপত্র সম্পূর্ণ থাকলে আবেদন গ্রহণ করা হচ্ছে। দীর্ঘদিন পর পর্যটন ভিসা কার্যক্রম চালু হওয়ায় আগামী কয়েকদিনও রাজশাহী ভিসা সেন্টারে ভিসাপ্রার্থীদের চাপ অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভারতের ট্যুরিস্ট ভিসা চালু, রাজশাহী ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়

২৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top