মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ৩১শে ভাদ্র, ১৪৩৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সফরে ডাকসুর ভিপি সাদিক কায়েম

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সফর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কয়েকজন ডাকসু নেতাকে সঙ্গে নিয়ে আকস্মিকভাবে পবিপ্রবি ক্যাম্পাসে পৌঁছান।

সফরকালে ডাকসুর নেতৃবৃন্দ পবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে ছিলেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক এ বি জুবায়েরসহ কয়েকজন নেতা।

সাক্ষাৎ ও মতবিনিময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়, নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার এবং শিক্ষার্থীদের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম এবং আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাযোগের বিষয়ও আলোচনায় উঠে আসে।

পবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আশিকুর রহমান ডাকসু নেতৃবৃন্দের সফরকে স্বাগত জানান। তিনি বলেন, এ ধরনের সাক্ষাতের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।

সাক্ষাৎকালে পবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. রেদওয়ানও ডাকসু নেতৃবৃন্দকে স্বাগত জানান। তিনি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান। একই সঙ্গে পবিপ্রবি সফরের জন্য ডাকসু নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

পরে ডাকসুর নেতৃবৃন্দ পবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে তারা ক্যাম্পাস ত্যাগ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সফরে ডাকসুর ভিপি সাদিক কায়েম

২২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top