বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

সুন্দরবনে নৌকাডুবির শঙ্কা, ৯৯৯-এ ফোনে মাঝিসহ ৯ পর্যটক উদ্ধার

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সুন্দরবনে ঘুরতে গিয়ে নৌকার তলা ফুটো হয়ে পানি ঢুকে পড়ায় বিপদের মুখে পড়া মাঝিসহ নয়জনকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২২ আগস্ট) বিকেলে সুন্দরবনের সিংহের টেক এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া নয়জনের মধ্যে আটজন পর্যটক ও একজন নৌকার মাঝি ছিলেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে বাগেরহাট সদর উপজেলার সুন্দরবন সিংহের বাজার এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ভাইসহ আটজন পর্যটক সুন্দরবনে ঘুরতে গিয়েছেন। ঘোরাঘুরির একপর্যায়ে তাদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকার তলা ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করেছে। যেকোনো সময় নৌকাটি ডুবে যেতে পারে। এ অবস্থায় তিনি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার মালিহা আক্তার। পরে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে খুলনা নৌ-পুলিশকে বিষয়টি জানানো হয়। উদ্ধার কার্যক্রমের তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মো. মহিউদ্দিন মুন্না।

পুলিশ সূত্রে জানা যায়, আট পর্যটক সাতক্ষীরার শ্যামনগর থানার নাপিতখালী এলাকা থেকে সুন্দরবনে ঘোরার উদ্দেশ্যে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রা করেন। একপর্যায়ে তারা সুন্দরবনের সিংহের টেক এলাকায় পৌঁছালে নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করে। এতে নৌকায় থাকা পর্যটক ও মাঝিরা আতঙ্কিত হয়ে পড়েন।

৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে খুলনার আংটিহারা নৌ-পুলিশ ফাঁড়ির একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাঝিসহ নয়জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

দ্রুত সময়ের মধ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন এবং নৌ-পুলিশের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সুন্দরবনে নৌকাডুবির শঙ্কা, ৯৯৯-এ ফোনে মাঝিসহ ৯ পর্যটক উদ্ধার

২৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top