বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিংয়ের প্রতিবাদে মানববন্ধন

[print_bangla]

ইফতেখার আলম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি-

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ মাগুরগাড়ি তালপট্টি এলাকায় কোয়ালিটি ফিড কোম্পানি লিমিটেডের চরম অব্যবস্থাপনা, সড়কে পানি গড়ানো এবং অপরিকল্পিত পার্কিংয়ের কারণে সৃষ্টি হওয়া তীব্র যানজটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল সাড়ে ১০টায় কারখানার মূল ফটকের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘জনভোগান্তি বন্ধ করো, রাস্তায় অবৈধ পার্কিং দূর করো’ ‘রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে যায় কেন? প্রশাসন জবাব চাই!’ ‘জনসাধারণের যাতায়াত সহজ করো, সড়কের ওপর যানজট নিরসন করো’ ইত্যাদি বিভিন্ন দাবি ও প্রতিবাদের ভাষা সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শিলু মিয়া, সিহাব হোসেন, আব্দুল মোমিন, আসাদুল ইসলাম মঞ্জু, মোতাহার হোসেন, সুলতান মাহমুদ ও নিজাম উদ্দিন। বক্তারা বলেন, কারখানার কাঁচামাল ও পণ্য বহনের কাজে ব্যবহৃত ভারি যানবাহনগুলো প্রতিনিয়ত প্রধান সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। এছাড়া কারখানা থেকে সড়কের ওপর পানি গড়িয়ে পড়ে পরিবেশ নষ্ট হচ্ছে। এর ফলে স্কুল ও কলেজগামী শিক্ষার্থী, পথচারীদের চলাচলে চরম ভোগান্তি, দীর্ঘ যানজট এবং নিয়মিত রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে থাকার মতো ঘটনা ঘটছে। আগামী ৭ দিনের মধ্যে এসব অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিং নিরসনে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া ক্ষুব্ধ এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে কোয়ালিটি ফিড লিমিটেড বগুড়ার দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ওমর ফারুক বলেন, আমাদের নিজস্ব ৩০টি গাড়ি ধারণক্ষমতাসম্পন্ন পার্কিং স্পেস নির্মাণের কাজ চলছে, যা শেষ হতে আরও প্রায় ২ মাস সময় লাগবে। ভুট্টা সংগ্রহের মৌসুমে গাড়ির চাপ সাময়িক বৃদ্ধি পেলেও পরবর্তীতে যাতে রাস্তায় কোনো যানজট না হয়, সে বিষয়ে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিংয়ের প্রতিবাদে মানববন্ধন

২৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top