বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

কালীগঞ্জে ১ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত

[print_bangla]

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার-

গাজীপুর কালীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে নাম বিহীন প্রতিষ্ঠানে জরিমানা ও মাদক সেবনের দায়ে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত। বুধবার (২৬ আগষ্ট) উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম‍্যাজিষ্ট‍্যাট সহকারী কমিশনর (ভূমি) আল আমীন হালদার’র নেতৃত্বে উপজেলার বেরুয়া গ্রামে অভিযান চালিয়ে এক নামবিহীন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় বক্তারপুর ইউনিয়ন’র বেরুয়া গ্রামের আঃ রহেদ’র ছেলে মোঃ আলম শেখ (২৮) কে ১ টি মামলায় ৫০,০০০/- জরিমানা ও ৩০ (ত্রিশ) দিন বিনাশ্রম কারাদন্ডসহ নামবিহীন প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় বাংলা মদ ও গাজা সেবনের দায়ে তুমলিয়া ইউনিয়ন’র চুয়ারিয়াখোলা গ্রামের ম‍ৃত আঃ কাদির হোসেন’র ছেলে মোবারক হোসেন (৫১), চড়েরখোলা গ্রামের মৃত সেলেন পালমা’র ছেলে সুহৃদ পালমা (৪১),সাতানীপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীন’র ছেলে ইকবাল (৪৩) কে ০৩ টি মামলায় ১০০/-টাকা করে মোট ৩০০/-জরিমানা ও ০২ জনকে ৩০ (ত্রিশ) দিন করে এবং ১ জনকে ৬০ (ষাট) দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। জানা যায় এই নামবীহিন প্রতিষ্ঠানটি বহুদিন যাবৎ বেরুয়া গ্রামে নকল পণ্য উৎপাদন করে যাচ্ছে, যা স্বাস্থ‍্যের জন্য খুবই ক্ষতিকর। অভিযান পরিচালনার সময় প্রসিকিউটর মিজানুর রহমান, এস আই, কালীগঞ্জ থানা, গাজীপুর ও বেঞ্চ সহকারী আল আমিন উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কালীগঞ্জে ১ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত

২৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top