বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

কাউনিয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ -৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ব্র্যাক সংলগ্ন অস্থায়ী কার্যালয় বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা ও কাউনিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাঃ লিয়াকত বিন সিদ্দিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাঃ ইদ্রিস আলী, সেক্রেটারি মাও. মুহা. হযরত আলী, জাতীয় শিক্ষক ফোরাম রংপুর জেলা সভাপতি প্রফেসর আব্দুল আলিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহা. শামীম রেজা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলার মামুনুর রশিদ, রেজাউল করীম, রমজান আলী, নাহিদ ইসলাম, জাহিদুল ইসলাম, মাও মোছাদ্দিকুর রহমান ফেরদৌস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার সভাপতি শরীফুল ইসলাম শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাঃ নাঈমুর রহমান নাঈম। প্রধান অতিথির বক্তব্যে মুহাঃ লিয়াকত বিন সিদ্দিক বলেন, “দেশ থেকে সুদ-ঘুষ, ধর্ষণ ও দুর্নীতি বন্ধ করতে এবং ছাত্র রাজনীতিকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব মুক্ত করতে হলে মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি আল্লাহভীরু ও নৈতিকতা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মেধা ও নৈতিকতার সমন্বয় ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার পর বিভিন্ন সময়ে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তাদের সময়ে ছাত্র রাজনীতির একটি অংশ বারবার সন্ত্রাস, অস্ত্রের মহড়া, হল দখল, চাঁদাবাজি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কারণে কলঙ্কিত হয়েছে। আমরা চাই ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের অধিকার, ন্যায়, মানবিকতা ও দেশ গঠনের হাতিয়ার।”
তিনি বলেন, “শিক্ষার্থীদেরকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে একটি আদর্শিক ও নৈতিক ছাত্র আন্দোলন প্রয়োজন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে। শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

২৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top