
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-
রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজন, ডেনমার্ক, বাংলাদেশ ও বিভিন্ন দাতা গোষ্ঠীর সহায়তায় উপজেলা রেস্ট হাউজ হলরুমে এই কর্মশালা করা হয়। কর্মশালায় ইউএনও’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপ-প্রশাসনিক কর্মকর্তা রুপেশ চাকমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রীতিময় চাকমা, উপজেলা মৎস্যে কর্মকর্তা দীপা চাকমা, লেপ্রসি মিশনের উপজেলা ফ্যাসিলিটিটের কুহেলী চাকমা, জুনোপহর গ্রাম উন্নয়ন সার্বিক সমবায় সমিতির সভাপতি লক্ষ্মীন্দ্র চাকমা, কুষ্ঠরোগীসহ মিশনের অন্যান্য কর্মচারী ও সদস্যরা। উল্লেখ্য, লেপ্রসি মিশন ২০০২ হতে অধ্যবধি পর্যন্ত উপজেলায় বিভিন্ন সেবা ও কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১৯ ইং সাল এর আগ হতে আশিকার সঙ্গে পার্টনার হিসেবে পরিচালিত হয়ে কাজ করছে। এতে লেপ্রসি মিশন উপজেলায় কুষ্ঠ রোগীর, প্রতিবন্ধী, বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। জে/এ
