বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

বিল্টু চাকমাকে সংবর্ধনা দিলো ইউপি চেয়ারম্যানগণ

[print_bangla]

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর পক্ষ থেকে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হল রুমে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান। সংবর্ধিত অতিথি বিল্টু চাকমা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সাধারণ সদস্য, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমাকে সকল ইউপি চেয়ারম্যানগনের পক্ষ থেকে বিদায় ও জেলা পরিষদের সদস্য হওয়ার সংবর্ধনা দেওয়া হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিল্টু চাকমাকে সংবর্ধনা দিলো ইউপি চেয়ারম্যানগণ

০১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top