বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর নিঃস্ব ৪ পরিবার

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

রংপুরের কাউনিয়ায় রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে নগদ টাকা, গবাদিপশু, ফ্রিজ, আসবাবপত্র ও খাদ্যশস্য পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুতছড়া গ্রামের মোসলিম উদ্দিনের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে আরো তিন পরিবারের ঘরবাড়ি আসবাবপত্র,গরু ছাগল, নগদ টাকা পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হচ্ছে একই গ্রামের মজিবর রহমানের ৫ টি গরু ৪ টি ছাগল, ফ্রিজ, ধান চাল আসবাব পত্র, তৈয়বুর রহমান বাড়ি ঘর ২ টি গরু ৪ টি ছাগল ফ্রিজ আসবাবপত্র, মশিয়ার রহমান বাড়িঘর ১ টি গরু ৩ টি ছাগল, মোসলেম উদ্দিনের বাড়িঘর ৫ টি ছাগল, ১ টি ঘর, ফ্রিজ ও নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা, আসবাবপত্র ধান চাল, পাট পুড়ে যায়।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী পরিবারগুলোর ঘরবাড়িতে ধরে যায়। খবর পেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও তারা পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় ঘরবাড়ি ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো সবকিছু হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন দিন কাটাচ্ছে। মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা পরিবারগুলো সরকারি-বেসরকারি সহায়তার জন্য বিত্তবান ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রুত তালিকা করে সরকারি প্রয়োজনীয় সব ধরণের সহায়তা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি অবহিত হয়ে ক্ষতিগ্রস্তদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সরকারি তহবিল থেকে তাদের ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে! জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর নিঃস্ব ৪ পরিবার

০১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top