বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

কাজিপুরে নতুন ইউএনও’ হিসেবে শাহনাজ পারভীন এর যোগদান

[print_bangla]

এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ করেছেন শাহনাজ পারভীন। তিনি বিসিএস ৩৮ ব্যাচের অফিসার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে তাকে বরণ করে নেন সিরাজগঞ্জ-১আসনের (কাজিপুর ও সদরের আংশিক) সংসদ সদস্য সেলিম রেজা ও কাজিপুরে কর্মরত অফিসারগণ। শাহনাজ পারভীন সর্বশেষ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

কাজিপুরে দায়িত্ব পালনকালিন সময়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এসময় এমপি সেলিম রেজা তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই অনুষ্ঠানে কাজিপুরের বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
তিনি নরসিংদী জেলায় এডিসি হিসেবে সম্প্রতি যোগদান করেছেন। কাজিপুরের সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়ার সঞ্চালনায় বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান, আব্দুস সালাম, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি পরিমল কুমার তরফদার, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমূখ।
এ/হ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে নতুন ইউএনও’ হিসেবে শাহনাজ পারভীন এর যোগদান

০১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top