
ফয়সাল, স্টাফ রিপোর্টার-
বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তৌহিদুল আলম মামুন ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের নেতৃত্বে পৃথকভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ধুনট পৌর বিএনপি’র সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের নেতৃত্বে র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিসিবির পরিচালক ও জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী। পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, মাহবুবুর রহমান ফিরোজ, এডভোকেট রেজানুর ইসলাম ঠান্ডু, হায়দার আলী হিন্দোল, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, এনামুল হক শাহীন, আব্দুল কাইয়ুম টগর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান উজ্জল, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব উল হক রঞ্জু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আলম হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক একে মিনু।
এছাড়া বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুনের নেতৃত্বে র্যালি শেষে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুনজিল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের যুুগ্ম সম্পাদক সাইদুজ্জামান নোমান, রফিকুল ইসলাম, পৌর শ্রমিকদলের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা তাঁতীদলের সভাপতি আমিনুল ইসলাম পাঠান ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম। জে/এ
