বুধবার ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ২৫শে ভাদ্র, ১৪৩৩

বগুড়ার মোকামতলার ‘রহবলেই ইউনিয়ন পরিষদ চাই’ দাবিতে মহাসড়কে মানববন্ধন

[print_bangla]

 

স্টাফ রিপোর্টার

:​বগুড়ার মোকামতলা উপজেলার রহবল ইউনিয়নের রহবল বন্দরে ‘রহবল ইউনিয়ন পরিষদ কার্যালয় চাই’ দাবিতে ঢাকা-রংপুর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রহবল বন্দরের মহাসড়কের পাশে ‘রহবল ইউনিয়নের সচেতন জনসাধারণ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষ, ব্যবসায়ী, তরুণ ও সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
​মানববন্ধনে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা ও জনসংখ্যার দিক থেকে রহবল বন্দরই ইউনিয়ন পরিষদ ভবন স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান।

কিন্তু স্থানীয়দের মতামতকে তোয়াক্কা না করে পরিষদ ভবন অন্যত্র স্থানান্তরের চক্রান্ত চলছে। ইউনিয়ন পরিষদ রহবল থেকে দূরে সরে গেলে সাধারণ জনগণকে প্রশাসনিক নানা সেবার জন্য প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হবে।

​তারা আরও সতর্ক করে বলেন, অবিলম্বেই এলাকাবাসীর যৌক্তিক এ দাবি মেনে নিয়ে রহবলেই ইউনিয়ন পরিষদ স্থাপন করতে হবে। তা না হলে আগামীতে মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।
​মানববন্ধন শেষে বক্তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ার মোকামতলার ‘রহবলেই ইউনিয়ন পরিষদ চাই’ দাবিতে মহাসড়কে মানববন্ধন

০৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top