
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃ
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর ) সকাল ১১ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে রাজশাহী বিভাগের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ও রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিওর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাতে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, ডিআইজি কে লাল গোলাপের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং রেঞ্জ ডিআইজি আশিক সাঈদ স্যার ও রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ কে ক্রেস্ট প্রদান করেন।
সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
এ সময় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
রাজশাহী ডিআইজি, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে পুলিশের আন্তরিকতার কথা তুলে ধরেন এবং এ ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ব্রাদার তরেন যোসেফ পালমা, সিএসসি, অধ্যক্ষ, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী; ফাদার সুব্রত পিউরিফিকেশন; ফাদার লিটন কস্তা; ফাদার সাগর কোড়াইয়া; সিস্টার সুমি কস্তা, প্রধান শিক্ষক, সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় এবং সিস্টার বিনা রোজারিও ও বগুড়ার সাংবাদিক এবং রেডিও ভেরিতাস এশিয়া (RVA )বাংলা বিভাগ ফিলিপাইন, এর শ্রোতা সংগঠক এবং সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিস:ক্লাবের প্রেসিডেন্ট, এম আব্দুর রাজ্জাক (বগুড়া )।
এ সময় রাজশাহী রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।