ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৪০ পিছ ইয়াবা উদ্ধার: মাদক ব্যবসায়ী গ্রেফতার

[print_bangla]

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৪০ পিছ ইয়াবা উদ্ধার: মাদক ব্যবসায়ী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।

ময়মনসিংহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় উপ-পরিচালক লুৎফর রহমান সার্বিক তত্ত্বাবধানে (১৩ অক্টোবর) মঙ্গলবার সময় সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মাসকান্দা বাস স্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা হতে ছেড়ে আসা ময়মনসিংহ ইউনাইটেড বাস তল্লাশী করে আসামী চইগ্য চাকমা (৩৮) পিতা- মংছেচিং চাকমা, মাতা- ছৈমাচিং চাকমা সাং- তেলখোলা, চাকমাপাড়া, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার কে তল্লাশী করে তার ডান হাতে থাকা একটি কাপড়ের শপিং ব্যাগের ভিতর ৫০৪০ (পাঁচ হাজার চল্লিশ) পিছ ইয়াবা, মোট ওজন- ৫০৪ গ্রাম সহ আন্ত:জেলার মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ময়মনসিংহের উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ আসামী’র বিরুদ্ধে জেলার কোতোয়ালী মডেল থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৪০ পিছ ইয়াবা উদ্ধার: মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top