বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতাসহ ৬ জন গ্রেফতার

[print_bangla]

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া,
পটুয়াখালী জেলা প্রতিনিধি-

অভিনব কায়দায় বসত ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা শ্যামল শীলসহ ৬ জন গ্রেফতার এবং চোরাইকৃত ২ টি মোবাইল সেট ও ১০ প্যাকেট হলিউড সিগারেট উদ্ধার।
গত ২৮-০৪-২০২৬ তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকা হতে ২৯-০৪-২০২৬ তারিখ রাত অনুমান ৩:০০ ঘটিকার মধ্যে যে কোন সময় আসামী শ্যামল শীল সহ ৬ জন্য এবং অজ্ঞাতনামা চোর বা চোরেরা মিলে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন রতনদী তালতলী ইউনিয়নে একটি ঘরের বেড়ার টিন কেটে ভিতরে ঢুকে ১ ভরি ৪ আনা স্বর্ণালংকার এবং ৩ ভরি রুপার অলংকার, ৭ টি মোবাইল সেট, ৩০ প্যাকেট সিগারেট এবং নগদ ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে মো. আবু সায়েম বাদী হয়ে গলাচিপা থানায় এজাহার দায়ের করিলে গলাচিপা থানার মামলা নং-১৯, তারিখঃ ১১-০৫-২০২৬ খ্রি. ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়। এ ঘটনায় পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয়ের দিক নির্দেশনা ও সার্বিক তদারকিতে পটুয়াখালী সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একাধিক টিম ঘটনাস্থলের আশপাশসহ রতনদী তালতলী ইউনিয়নের শতাধিক সিসি ফুটেজ সংগ্রহ পূর্বক পর্যালচনা করে ঘটনার সময় আসামীদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে গলাচিপা থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন তথ্য, উপাত্ত সংগ্রহ পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত আসামী মো. রমিজ উদ্দিন ও মো. সিয়াম চৌকিদার দ্বয়কে গত গত ১১-০৫-২০২৬ খ্রি. গলাচিপা থানা এলাকা হতে আটক করে চুরির বিষয় জিজ্ঞাসবাদ করলে তারা চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের নিয়ে অভিযান পরিচালনা করে একই তারিখ গলাচিপা থানা এলাকা হতে আসামী ১. শ্যামল শীল, ২. রাসেল হাওলাদার, ৩. মো. রাশেদ ফরাজী, ৪. মো. হামিরুল মাদব্বর গণকে গ্রেফতার করা হয় এবং আসামী শ্যামল শীল এবং রাসেল হাওলাদার দ্বয়ের নিকট হতে চোরাইকৃত ২ টি মোবাইল সেট এবং ১০ (দশ) প্যাকেট হলিউড সিগারেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী-১. শ্যামল শীল (৪৫), থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী। ২. রাসেল হাওলাদার (৩২), থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী। ৩. মোঃ রাশেদ ফরাজী (২০), থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী। ৪. মো. হামিরুল মাদব্বর (৩৮), থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী। ৫. মো. রমিজ উদ্দিন (৩৫), থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী।
৬. মো. সিয়াম চৌকিদার (১৮+), থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী।নজব্দকৃত আলামত- ১. চোরাইকৃত একটি টাচ মোবাইল, ২. চোরাইকৃত একটি ২০৯ বাটন মোবাইল। ৩. চোরাইকৃত ১০ (দশ) প্যাকেট হলিউড সিগারেট।
ঘটনার পর থেকে উল্লিখিত আসামীরা আত্মগোপনে চলে যায়। এরূপ সংবাদ প্রাপ্তির সাথে সাথে গলাচিপা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম ঘটনাস্থল হতে বিভিন্ন তথ্য-উপাত্ত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পূর্বক তা পর্যালোচনা, বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ, এলাকার পারিপাশ্বিক অবস্থা, প্রযুক্তিগত উপায়ে বিশ্লেষণ করে অত্র চুরির ঘটনায় আসামীদের সম্পৃক্ততা পাওয়াসহ আসামীদের অবস্থান। গত ১১-০৫-২০২৬ খ্রি. তারিখ উল্লিখিত আসামী মো. রমিজ উদ্দিন এবং মো. সিয়াম চৌকিদার আসামীদ্বয়কে গলাচিপা থানা এলাকা হতে আটক করে চুরির বিষয় জিজ্ঞাসবাদ করলে তারা চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের নিয়ে অভিযান পরিচালনা করে একই তারিখ গলাচিপা থানা এলাকা হতে আসামী ১. শ্যামল শীল, ২. রাসেল হাওলাদার, ৩. মো. রাশেদ ফরাজী, ৪. মো. হামিরুল মাদব্বরগণকে গ্রেফতার করা হয় এবং আসামী শ্যামল শীল এবং রাসেল হাওলাদার দ্বয়ের নিকট হতে চোরাইকৃত ২ টি মোবাইল সেট এবং ১০ (দশ) প্যাকেট হলিউড সিগারেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা চুরি ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। বর্তমানে মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং এ ঘটনার সাথে অন্য কোন ব্যক্তি বা সহায়তাকারী জড়িত আছে কিনা তা নিরূপণে আইনগত পদক্ষেপ গ্রহণ করা সহ যে বা যারাই এই অপরাধে জড়িত থাকুক না কেন, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতাসহ ৬ জন গ্রেফতার

১৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top