সোমবার ৩রা আগস্ট, ২০২৬ ১৯শে শ্রাবণ, ১৪৩৩

ঝালকাঠির রাজাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

[print_bangla]

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালোকাঠির রাজাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে এ উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি। তিনি বলেন, অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনায় মানুষের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজীব, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি ও জেলা ইন্ডেপেন্ডেট টিভির প্রতিনিধি মোঃ আঃ রহিম রেজা এবং রাজাপুর থানার সেকেন্ড অফিসার রায়হান আহমেদ সোহেল।
এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঝালকাঠির রাজাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

২০ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top