বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

উলানিয়া হাট, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

[print_bangla]

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া,
পটুয়াখালী জেলা প্রতিনিধি-

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের উলানিয়া হাট, সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজ, উলানিয়া বন্দর, ইউনিয়ন ভূমি অফিস, স্বাস্থ্য ক্লিনিক, মেধা বিকাশ কিন্ডারগার্টেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে কাদা ও পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, শিক্ষক, রোগী, অভিভাবক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ছোট চত্রা গ্রাম থেকে আটখালী হয়ে বাংলা বাজার এবং উলানিয়া বন্দর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতি শুক্রবার ঐতিহ্যবাহী উলানিয়া বন্দরের গরুর হাটে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এই সড়ক ব্যবহার করে আসেন। এ ছাড়া আটখালী থেকে গলাচিপা উপজেলা সদরে যাতায়াতের ক্ষেত্রেও সড়কটির গুরুত্ব অপরিসীম।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রতিদিন শত শত শিক্ষার্থী কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে। অনেক সময় পিছলে পড়ে দুর্ঘটনারও শিকার হতে হচ্ছে পথচারীদের। জরুরি চিকিৎসার জন্য রোগী পরিবহনেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ বিষয়ে গলাচিপা উপজেলা এলজিইডির প্রকৌশলী জানান, “সড়কটি মেরামতের জন্য এখনো কোনো এস্টিমেট (Estimate) পাওয়া যায়নি।” এলাকাবাসীর দাবি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নূরের দৃষ্টিগোচর করে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। তাদের মতে, জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে এবং শিক্ষাসহ স্বাভাবিক জনজীবন মারাত্মক ভাবে ব্যাহত হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

উলানিয়া হাট, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

২৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top