
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে কাউনিয়া হাইস্কুল মাঠ থেকে র্যালিটি বের হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে র্যালির পুরো এলাকা। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, বালাপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ন সম্পাদক মতিউর রহমান উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের আহমেদ, সদস্য সচিব কোয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব আপেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতারা বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউনিয়ায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ। তারা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।