বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

সাতক্ষীরার আলোচিত ভূমি কর্মকর্তার লাখ টাকা লুটে খাওয়ার অভিযোগ

[print_bangla]

স্টাফ রিপোর্টার :

সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শর্মিষ্ঠা সরকারের স্বামী প্রশান্ত কুমারকে ব্লাকমেইল করে কয়েক দফায় প্রায় ১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এক প্রতারক ও তার জামাই। তাছাড়া তৎকালীন আওয়ামী লীগের সময়ে মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের নামে ভাঙ্গিয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ঐ ব্যক্তি। বিএনপি জামায়াতের অংখ্যক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে অপর দিকে লক্ষ লক্ষ টাকা মামলা বাণিজ্য করেছে।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, নায়েব শর্মিষ্ঠা একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। কাজের সুবাদে এক গণমাধ্যমকর্মীর সাথে পরিচয়ের সূত্রে প্রেমে জড়িয়ে পড়েন। বছর খানেক প্রেমের পরে সম্পর্কে ভাটা পড়লে ওই গণমাধ্যম কর্মীর সাথে বিরোধী বাধে শর্মিষ্ঠা সরকারের। বিরোধীদের জেরে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা দুর্নীতিবাজ নায়েব শর্মিষ্ঠা সরকারের বিরুদ্ধে তার কর্মকান্ড নিয়ে সংবাদ পরিবেশন করে। ওই গণমাধ্যম কর্মীর সাথে অন্তরঙ্গ কল রেকর্ড, ফেসবুক চাটিং সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংবাদ প্রকাশ আটকাতে ওই গণমাধ্যম কর্মীকে ঠেকাতে প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক ও টেলিভিশনসহ ১৫ জন সাংবাদিকের নাম করে নিউজ বন্ধের অজুহাতের সুযোগে দুই দফায় লাখ টাকা হাতিয়ে নিয়েছে সুমন নামের এক ব্যক্তি। বিষয়টি জেলা জুড়ে আলোচনার সৃষ্টি হলে সাংবাদিকদের তোপের মুখে পড়ে প্রতারক সুমন। এক পর্যায়ে টাকা নেওয়ার একটি লিখিতও দেয়।
সুমন হাতিয়ে নেওয়া লাখ টাকা দিয়ে সাতক্ষীরা সদর থানার মার্কেটে একটি সেলুনের জন্য সোফা সেট চেয়ার ক্রয় করেছে সরেজমিনে দেখা গেছে। নায়েব শর্মিষ্ঠা বলেন, আমার সাথে ওই গণমাধ্যম কর্মীর সুসম্পর্ক ছিল। প্রেমের বিষয়ে এড়িয়ে যান। সুমন নামের এক ব্যক্তি ওই গণমাধ্যম কর্মীকে ম্যানেজ ও বিভিন্ন পত্রিকায় নিউজ বন্ধে লাখ টাকা নিয়েছে। আমার স্বামী প্রশান্ত কুমার থেকে দুই দফায় লাখ টাকা হাতিয়ে নিয়েছে সুমন ও তার জামাই। আমাকে আশ্বস্ত করে তার নামে কোন নিউজ হবে না। টাকা নিয়ে প্রতারক সুমন লিখিত দিয়েছে টাকা নেওয়ার বিকাশ নগদের লেনদেনের প্রমাণ রয়েছে। অভিযুক্ত সুমন বলেন, নায়েব শর্মিষ্ঠা থেকে টাকা নিয়েছি এটা মিথ্যা। সুমনের জামাইকে ফোন দিলে ফোন না রিসিভ করায় বক্তব্য পাওয়া যায় নি।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাতক্ষীরার আলোচিত ভূমি কর্মকর্তার লাখ টাকা লুটে খাওয়ার অভিযোগ

২৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top