শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

পিরোজপুরে পর্যটন উন্নয়ন কমিটির সভা

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুর জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও দর্শনার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পর্যটন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আগস্ট মাসের পর্যটন উন্নয়ন কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

সভায় জেলার সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোর উন্নয়ন ও সংরক্ষণ, পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশ তৈরি, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধন নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। পর্যটন স্পটগুলোকে আরও আকর্ষণীয় ও নিরাপদ করে গড়ে তোলা এবং পর্যটকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং পর্যটন উন্নয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে পর্যটন উন্নয়ন কমিটির সভা

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top