বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

কাজিপুরে শতাধিক মসজিদে ইউএনও’র উপহারের দেয়ালঘড়ি প্রদান

[print_bangla]

এনামুল হক,কাজিপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শতাধিক মসজিদে উপহার হিসেবে দেয়ালঘড়ি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মসজিদের ইমামদের হাতে এই উপহার তুলে দেন ইউএনও মোস্তাফিজুর রহমান। ব্যক্তিগত অর্থায়নে এই ঘড়িগুলো দিয়েছেন জানিয়ে তিনি বলেন, কাজিপুরের অনেক মসজিদে নামায পড়তে গিয়ে ঘড়ি দেখতে পাইনি। আবার থাকলেও তার অনেকগুলো বন্ধ হয়ে আছে। অনেক মসজিদে একটি ঘড়ি আছে যা শুধু মুসল্লীগণ দেখেন, খুতবার সময়ে বা বয়ান করার সময় ইমাম সাহেব তা দেখতে পান না। সবদিক বিবেচনা করে
ইসলামিক ফাউন্ডেশনের তালিকা অনুযায়ী আজকে এই ঘড়িগুলো প্রদান করা হয়েছে। আশা করি মুসল্লীদের এটি কাজে লাগবে।

এ/হ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে শতাধিক মসজিদে ইউএনও'র উপহারের দেয়ালঘড়ি প্রদান

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top