
মোঃ মোরশেদ, (জেলা প্রতিনিধি) কক্সবাজার।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কক্সবাজার জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান গত বুধবার বিকাল ৩টায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কক্সবাজার জেলা আহ্বায়ক ইমাম খালেক স্বপন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব হাফিজ আল আসাদ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি জনাব রফিকুল হুদা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জনাব জাহেদুল হক শামীম। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর আব্দুল মাবুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম, রামু উপজেলা বিএনপির সভাপতি জনাব মুক্তার আহমদ এমইউপি, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কক্সবাজার জেলার যুগ্ম আহ্বায়ক জনাব এনামুল হক এনাম ও জনাব শফিকুর রহমান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে আগত অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের দিকনির্দেশনা মেনে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলকে কক্সবাজারে একটি শক্তিশালী ও আদর্শবান রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।
বক্তারা আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের নাম ভাঙিয়ে কোনো নেতাকর্মী অপকর্ম বা চাঁদাবাজিতে জড়ালে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।