শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

বিয়ানীবাজারে চারাবই নাগরিকবৃন্দের আয়োজনে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

[print_bangla]

 

এম এ রশীদঃ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে এবং সুস্থ-সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে এক বিশাল মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৪নং শেওলা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের চারাবই এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার বাদ জুম্মা দুপুর ২ ঘঠিকার সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক বর্তমান তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাদকের কারণে পারিবারিক সহিংসতা, চুরি-ডাকাতি এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। একটি মেধাবী ও সুন্দর ভবিষ্যৎ সমাজ গঠন করতে হলে আমাদের অবশ্যই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বক্তারা প্রতিটি অভিভাবককে তাদের সন্তানদের প্রতি সতর্ক দৃষ্টি রাখার এবং এলাকায় মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনের প্রতি মাদক নির্মূলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, শিক্ষক, সাংবাদিক ছাত্র এবং সর্বস্তরের জনগণ। মানববন্ধনের শেষে মাদকবিরোধী স্লোগানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক র‍্যালি বের করা হয়।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিয়ানীবাজারে চারাবই নাগরিকবৃন্দের আয়োজনে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

২৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top