শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মোস্তাফিজুর রহমান

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর হাজীগাঁও কটনমিল এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উত্তর হাজীগাঁও গণপাঠাগার, সমাজকল্যাণ পরিষদ, প্রবাসী কল্যাণ, কবরস্থান পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এ র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন এম. হাসান আলী। এতে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার এসআই রতন, এএসআই শাহ আলম, মাহাতা পাটানিকোটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছবুর মাস্টার, শিক্ষানুরাগী হাসান মাহাবুব, বটতলী কলেজ ছাত্রদলের সভাপতি মো. তারেক, শেখপাড়া সোসাইটির সহসভাপতি মো. নাজিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজান, সহসভাপতি শাহাদাত হোসেন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহেদ, সাবেক ইউপি সদস্য মো. আজগর মেম্বার, সাবেক ইউপি সদস্য মো. ইউনুস, ব্যাংক বশর, নুরুল ইসলাম ও আবদুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, “একজন তরুণের সবচেয়ে বড় শক্তি হলো তার নৈতিকতা, সততা ও আদর্শ। আমাদের যুবসমাজকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সব ধরনের অনৈতিকতা থেকে দূরে থেকে একটি সুন্দর, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত এলাকা গড়তে আমি আপনাদের পাশে আছি।”
তিনি আরও বলেন, যারা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনোভাবেই মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না।”
এর আগে মাদকবিরোধী র‌্যালিটি উত্তর হাজীগাঁও কটনমিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাদক বিরোধী বিভিন্ন স্লোগান দেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মোস্তাফিজুর রহমান

২৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top