
নুর মোহাম্মদ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি-
মহান আল্লাহতায়ালা ও হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) এর প্রতি পূর্ণ ঈমান, ভয়, প্রেম অন্তরে গভীর ভাবে জাগ্রত করতে পারলেই প্রকৃত ঈমানদার হওয়া যায়। তখনই ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিলে আসা-যাওয়া ও তবরুক গ্রহণ সার্থক হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে রেজা-এ কামালিয়া আশেকান পরিষদ নোয়াপাড়ার ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে প্রধান আলোচক দরবারে কামালিয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা আলহাজ্ব মাওলানা মাসূম কামাল আল আজহারী উপরোক্ত কথাগুলো বলেন।
গত ২৮ সেপ্টেম্বর, ১৪ রবিউল আউয়াল শুক্রবার ২০২৬ বাদে আসর থেকে রাত ১ টা পর্যন্ত রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধূরীহাটস্থ হাজী আবদুর রউফ সূফী জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত আজিমুশশান মিলাদ মাহফিলে বিশেষ বক্তা ছিলেন হাজী আবদুর রউফ সূফী জামে মসজিদের খতীব হজরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ জিল্লুর রশীদ ফারুকী।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল্লাহ সাকিবের সঞ্চালনায় উক্ত আয়োজনে বিশেষ অতিথি ও অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন মরমী শিল্পী মোহাম্মদ হান্নান হোসাইনী, হাজী আবদুর রউফ সূফী জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মোহাম্মদ ইসমাইল, হারুনুর রশীদ রুমি, সমাজসেবক ছালামত উল্লাহ বাবুল, মোহাম্মদ ছালামত আলী, সংগঠক মোহাম্মদ আলাউদ্দিন আল কামাল, মোহাম্মদ জামিল উদ্দীন লালু, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ ইরফাত, মোহাম্মদ মফিজ উদ্দিনসহ দরবারের আশেক ভক্ত, বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ, চৌধূরীহাট এলাকার বিভিন্ন ব্যবসায়ীগণ ও এলাকার নবী প্রেমিক ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে কর্মসূচীতে ছিল খতমে খাজেগান, হামদ, নাত, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ। জে/এ
