বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ

[print_bangla]

মনজু হোসেন,স্টাফ রিপোর্টোর-

শিক্ষা জীবনে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “শুধু ভালো জিপিএ বা ডিগ্রি অর্জন করলেই জীবন সফল হয় না। দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হলে সবার আগে সৎ, দেশপ্রেমিক ও মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হতে হবে।”
তিনি বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল প্রধান রিয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইমনসহ অন্যরা।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মামুনুর রশীদ জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ সোয়েল রানা, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ

২৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top