
জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের দায়ে কাউনিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম মোঃ সোহানুর রহমান সোহান। তিনি কাউনিয়া উপজেলার ৪ নং শহীদবাগ ইউনিয়ন শাখা ছাত্রদলের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।
উপজেলা ছাত্রদলের ২৯ আগষ্ট দেয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় কাউনিয়া উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক তাকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলা শাখা ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কাউনিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তৌফিক ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম আপেল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিটি দপ্তর দায়িত্বে নিয়োজিত যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদ হাসান স্বাক্ষর করে গণমাধ্যম কর্মীদের নিকট পাঠিয়েছেন। জে/এ
