বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩

[print_bangla]

মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ১২ বছর বয়সী সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে মোবাইল কোর্টের কর্মকর্তাদের গাড়ি আটকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বর-কনেসহ তিনজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায় ১২ বছর বয়সী সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে—এমন তথ্য পেয়ে মোবাইল কোর্টের একটি দল সেখানে অভিযান চালায়।এ সময় বাল্যবিবাহের অভিযোগে বর আল আমিনকে আটক করে নিয়ে আসার পথে তার পরিবারের লোকজনসহ প্রায় ২৫-৩০ জন ব্যক্তি মোবাইল কোর্টের গাড়ি আটকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় তারা সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি পুলিশ ও মোবাইল কোর্টের সঙ্গে থাকা স্টাফদের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে আত্রাই থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে পুলিশ অভিযান চালিয়ে বর-কনেসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাল্যবিবাহ সংঘটন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মুন্নাফ,রাব্বি,ইউনুস, সজলসহ আরও ২০-২৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। বাল্যবিবাহ প্রতিরোধ ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩

২৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top