শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

বরিশালে স্পিডবোট ও কান্ট্রিবোট চালনায় প্রশিক্ষণ পেলেন ১০ পুলিশ সদস্য

[print_bangla]

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নদীমাতৃক বরিশালে নৌপথের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশের ১০ সদস্যকে স্পিডবোট ও কান্ট্রিবোট চালনার ওপর ২১ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান প্রশিক্ষণপ্রাপ্ত ১০ নায়েক ও কনস্টেবলের হাতে সনদপত্র তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, বরিশালের নৌপথে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য দক্ষ নৌযানচালক জনবল তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রথম পর্যায়ে ১০ জন নায়েক ও কনস্টেবল ২১ দিনের প্রশিক্ষণ সম্পন্ন করে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন।

সনদপত্র বিতরণকালে পুলিশ সুপার প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নৌপথে দায়িত্ব পালনের ক্ষেত্রে দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আলাউল হাসানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ জানিয়েছে, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা বরিশালের নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বরিশালে স্পিডবোট ও কান্ট্রিবোট চালনায় প্রশিক্ষণ পেলেন ১০ পুলিশ সদস্য

৩১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top