শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও International Committee of the Red Cross (ICRC)-এর যৌথ উদ্যোগে “Training & Dissemination Programme 2026” অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও International Committee of the Red Cross (ICRC)-এর যৌথ উদ্যোগে “Training & Dissemination Programme 2026” আয়োজনের প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক মানবিক আইন (IHL) এবং দায়িত্বশীল পুলিশিং সম্পর্কে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময় কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ উদ্যোগটি ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এর দিকনির্দেশনা এবং পুলিশ সুপার (ট্রেনিং, ‘ল’ এন্ড মিডিয়া) আসমা বেগম রিটা এর তত্ত্বাবধানে পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর করা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে এপিবিএন সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ পুলিশ ও ICRC-এর মধ্যকার এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ মানবিক মূল্যবোধ, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল পুলিশিংকে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করবে। পেশাগত উৎকর্ষ, মানবিক মূল্যবোধ ও দক্ষ পুলিশিংয়ের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও International Committee of the Red Cross (ICRC)-এর যৌথ উদ্যোগে “Training & Dissemination Programme 2026” অনুষ্ঠিত

০১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top