
মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন অঙ্গন ও স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ (১ সেপ্টেম্বর) মঙ্গলবার তিনি পার্বতীপুরে রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় রেলওয়ের সংশ্লিষ্ট কার্যক্রম ও অবকাঠামো সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। পরিদর্শনকালে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী শেখ হাসিনুজ্জামান সহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় রাষ্ট্রদূত রেলওয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকে ঘিরে পার্বতীপুরের রেলওয়ে অঙ্গনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ব্যস্ততা দেখা যায়। জে/এ
