বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

সাড়ে ৪ মাসের জটিলতা শেষে আফগানিস্তানে ফিরছে হাসমত মোহাম্মদীর মর-দেহ

[print_bangla]

মাকসুদুল হক, ঝিনাইদহ প্রতিনিধি-

প্রশাসনিক ও আইনি জটিলতা কাটিয়ে অবশেষে নিজ দেশে ফিরছে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে উদ্ধার হওয়া আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ। নিহতের ভাই ইমাল মোহাম্মদীর দীর্ঘ প্রতীক্ষা ও আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় ঝিনাইদহ জেলা প্রশাসন মরদেহটি কবর থেকে উত্তোলন ও হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করে।
আজ (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষ করে নিহতের মরদেহ আনুষ্ঠানিকভাবে তার ভাই ইমাল মোহাম্মদীর কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসে মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে হাসমত মোহাম্মদীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় পরিচয় নিশ্চিত না হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে পরিবার তার পরিচয় শনাক্ত করে। তদন্তের অংশ হিসেবে ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসকদের দেওয়া পোস্টমর্টেম (ময়নাতদন্ত) রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হাসমত মোহাম্মদী হার্ট অ্যাটাকে (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) মৃত্যুবরণ করে ছিলেন। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে নিতে ডিএনএ টেস্টের রিপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বাংলাদেশে আসেন ইমাল মোহাম্মদী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত নির্দেশনার অভাবে প্রায় ৫০ দিন ধরে ঝিনাইদহের একটি আবাসিক হোটেলে অপেক্ষা করছিলেন তিনি। অবশেষে সকল দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আজ মরদেহটি উত্তোলন করে নিজ দেশে প্রেরণের চূড়ান্ত ব্যবস্থা করা হলো। মরদেহ হস্তান্তরের সময় জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা জানান, মানবিক ও আইনি সকল দিক বিবেচনা করে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা মোতাবেক অত্যন্ত স্বচ্ছতার সাথে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাড়ে ৪ মাসের জটিলতা শেষে আফগানিস্তানে ফিরছে হাসমত মোহাম্মদীর মর-দেহ

০১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top