
মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় ঢাকা মোড় বাসস্ট্যান্ড হতে এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ-সভাপতি, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর পৌর বিএনপি’র আহবায়ক আনোয়ারুল হক। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও যুবদলের যুগ্ম আহবায়ক মাহাবুর রশিদ সংগ্রাম, পৌর বিএনপি’র আহবায়ক ও যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম বাবু, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ও আলহাজ্ব মানজুর রশিদ, উপজেলা বিএনপি’র ১ নং সদস্য দিপঙ্কর সাহা মানিক প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক ও যুবদলের সদস্য মমিনুল ইসলাম ডাক্তার। জে/এ
