বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

শার্শায় দুই শিশু সন্তানকে হ-ত্যা করে, পিতার আত্ম-হত্যা

[print_bangla]

রাজু রহমান, স্টাফ রিপোর্টার-

যশোরের শার্শায় পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যার পর কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আত্নহত্যা করেছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় প্রশাসন। নিহত দুই শিশু মোঃ সাবির হোসেন (৫) ও মোঃ জাবির হোসেন (৩)। তাদের বাবা কামাল হোসেন পেশায় ছিলেন ভ্যানচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে কামাল প্রথমে দুই সন্তানকে হত্যা করেন। পরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করলে বাড়ির পাশের একটি আমবাগানে গিয়ে সে আত্নহত্যা করেন। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে কামালের স্ত্রী রাবিয়া বেগম নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই পারিবারিক বিরোধ চলছিল বলে জানা গেছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, প্রাথমিক ভাবে পারিবারিক বিরোধ ও মানসিক চাপের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শার্শায় দুই শিশু সন্তানকে হ-ত্যা করে, পিতার আত্ম-হত্যা

০১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top