শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ৪ঠা আশ্বিন, ১৪৩৩

বিয়ানীবাজারের সাংবাদিক এম এ রশীদ পেলেন বর্ষসেরা অনুসন্ধানী শ্রেষ্ঠত্ব মেডেল

[print_bangla]

 

বিয়ানীবাজার প্রতিনিধি:

সাংবাদিকতা, সমাজসেবা ও লেখালেখিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা-র ২০২৬ সালের বর্ষসেরা অনুসন্ধানী শ্রেষ্ঠত্ব মেডেল ও সম্মাননা পেয়েছেন বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই গ্রামের সাংবাদিক এম এ রশীদ। নিয়মিত ও সঠিক সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে সারাদেশের প্রতিনিধিদের মধ্য থেকে বিশেষ পুরস্কারপ্রাপ্ত ১১ জনের একজন হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে সারাদেশ থেকে পত্রিকাটির প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে এম এ রশীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. সোহেল রানা, চিফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল এবং বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ খান। এ সময় তাঁকে মেডেল পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি পত্রিকার সব প্রতিনিধিকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

সম্মাননা পাওয়ার পর এম এ রশীদ বলেন, “এ অর্জন আমার একার নয়। এর পেছনে আমার পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং যাঁরা সবসময় উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাঁদের সবার অবদান রয়েছে। আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের বসুন্ধরার চিফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম ও মাল্টিমিডিয়া নিউজ প্রেজেন্টার তাইয়্যেবা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদ খান এবং ইকরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আমান।

অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও অভিজ্ঞতা সনদ বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিয়ানীবাজারের সাংবাদিক এম এ রশীদ পেলেন বর্ষসেরা অনুসন্ধানী শ্রেষ্ঠত্ব মেডেল

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top