বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ৮ই আশ্বিন, ১৪৩৩

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দান বাক্স উদ্বোধন ও মশারি হস্তান্তর

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দান বাক্স উদ্বোধন ও ডেঙ্গু রোগীদের জন্য মশারি হস্তান্তর করা হয়েছে।

(২৩ সেপ্টেম্বর) বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দান বাক্স উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু।

একই সময় ডেঙ্গু আক্রান্ত রোগীদের ব্যবহারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের হাতে মশারি হস্তান্তর করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সুবিধার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দান বাক্স উদ্বোধন ও মশারি হস্তান্তর

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top