রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার সুকুমার মোহন্ত -এর অবসর জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

সোমবার (১২ অক্টোবর ) বিকেল সোয়া ৫টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে কাশিয়াডাঙ্গা জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার (এসি) সুকুমার মোহন্ত-এর অবসরজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

এ সময় পুলিশ কমিশনার তার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন সাফল্য ও অবদানের কথা স্মরণ করেন। পরে তিনি সম্মাননা স্মারক প্রদান করেন এবং অবসরজীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে মোঃ মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মীর মোঃ শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ দেলোয়ার হোসেন; উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মোঃ আবুল কালাম সাহিদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার সুকুমার মোহন্ত -এর অবসর জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত

১৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top