রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

মঙ্গলবার (১৩ অক্টোবর ) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা (বিভিন্ন সংস্থার সঙ্গে) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

সভায় মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংঘটিত অপরাধ, মামলা দায়ের ও তদন্তের অগ্রগতি এবং মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই ও যানজট নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এ সময় মহিলা চেম্বার অব কমার্স ও হোপ ব্রিজ ফাউন্ডেশনের প্রতিনিধিরা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পুলিশ কমিশনার অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার, দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে মেডিকেল ও ফরেনসিক রিপোর্ট সময়মতো প্রদান এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তিনি জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা প্রদান এবং সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পূজার আগে, পূজা চলাকালীন ও প্রতিমা বিসর্জন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ নূর আলম সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মীর মোঃ শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ দেলোয়ার হোসেন; উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মোঃ আবুল কালাম সাহিদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও সভায় পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ; রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়; এসআরবি-৫; বিজিবি; পিবিআই; সিআইডি; নৌ-পুলিশ; আনসার ব্যাটালিয়ন; রাজশাহী মেডিকেল কলেজের ইএমও, ফরেনসিক মেডিসিন বিভাগ; রাজশাহী সিটি কর্পোরেশন; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর; মহিলা চেম্বার অব কমার্স; ব্র্যাক; দিনের আলো হিজড়া সংঘ এবং হোপ ব্রিজ ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত

১৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top