বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ২৬শে ভাদ্র, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় অবৈধ বেহুন্দী জালসহ নৌকা জব্দ, মালিকের ২ মাসের কারাদণ্ড

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া | ৯ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দী জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বেহুন্দী জাল ও একটি নৌকা জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। এ সময় অবৈধ জালের মালিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় মৎস্য সম্পদ ধ্বংসকারী ক্ষতিকর অবৈধ একটি বেহুন্দী জাল ও একটি নৌকা জব্দ করা হয়।

পরে জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে জালের মালিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে দুই মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় অবৈধ বেহুন্দী জালসহ নৌকা জব্দ, মালিকের ২ মাসের কারাদণ্ড

০৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top