সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২৩শে ভাদ্র, ১৪৩৩

উখিয়ায় র‍্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

[print_bangla]

উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার

কক্সবাজারের উখিয়া থানাধীন কোর্টবাজার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইজিবাইক ও একটি বাটন মোবাইলসহ আব্দুর রহমান (২৩) নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার বিকেল আনুমানিক ১৬:৩০ ঘটিকার দিকে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল উখিয়া থানাধীন কোর্টবাজার স্টেশন সংলগ্ন অস্থায়ী চেকপোস্টে এই অভিযান সফলভাবে সম্পন্ন করে। গ্রেপ্তারকৃত আব্দুর রহমান উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের (এফসিএন-২৩৪৩০৫) মোহাম্মদ ইদ্রিস ও হাসিনা বেগম দম্পতির ছেলে।

গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায় যে, একজন মাদক কারবারি ইজিবাইকে করে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কোর্টবাজার এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল দ্রুত কোর্টবাজার স্টেশন এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে। এ সময় সন্দেহভাজন ইজিবাইক চালক র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে ঘিরে ফেলে ইজিবাইকসহ আটক করে।

পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ইজিবাইকটি তল্লাশি করা হয়। এ সময় ধৃত আসামির নিজ হাতে বের করে দেওয়া ও চিহ্নিত করা দুটি কালো প্লাস্টিকের পলিথিন প্যাক থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়; যার প্রতি প্যাকেটে ১০ হাজার পিস করে ইয়াবা সংরক্ষিত ছিল। মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইক এবং যোগাযোগে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

উদ্ধারকৃত ২০ হাজার পিছ ইয়াবা বাটন ফোন ১টা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে তা কক্সবাজারের বিভিন্ন জেলা শহরে সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

উখিয়ায় র‍্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top