সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষা কেন্দ্র, সর্বত্রই কড়া নজর

[print_bangla]

মোঃ শাহিন হাওলাদার​,
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বাকেরগঞ্জ উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন চন্দ্র পাল উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন। ​পরিদর্শনকালে তিনি বাকেরগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের গোরস্থান রোডে চলমান আরসিসি (RCC) ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন। এরপর তিনি উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়নে নবনির্মিত ৬ মিটার বক্স কালভার্ট নির্মাণ কাজের অগ্রগতি ও মান যাচাই করেন।

​পরিদর্শনকালে ইউএনও কাজের গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি নির্মাণকাজে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে এবং নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। ​একই দিনে ইউএনও চলমান দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং অত্যন্ত শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার বিষয়ে কেন্দ্র সচিব ও দায়িত্বরত শিক্ষকদের সাথে কথা বলেন।
​পরিদর্শনকালে ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন:
​তন্ময় হালদার, সহকারী কমিশনার (ভূমি), বাকেরগঞ্জ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী। ​অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ। ​উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল জানান, সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষা কেন্দ্র, সর্বত্রই কড়া নজর

১৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top